দুই ধাপে হবে রুয়েটের ভর্তি পরীক্ষা

৩০ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দুই ধাপে হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভর্তি পরীক্ষা। শনিবার (৩০ নভেম্বর) রুয়েটের অ্যাকাডেমিক কমিটির সভায় বহুনির্বাচনী (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদেরকে লিখিত ও বহুনির্বাচনি (এমসিকিউ) উভয় পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। প্রথমে বহুনির্বাচনি পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে।

প্রিলিমিনারি পরিক্ষায় কতজনকে সুযোগ দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষা বিষয়ক এই কমিটি সকল সিদ্ধান্ত নিবে। তবে বিশ হাজারের কাছাকাছি প্রার্থীকে প্রিলিমিনারি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী নিয়েছিল রুয়েট।

‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬