ভর্তি আবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা আয় হলো ঢাবির

২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি হিসেবে বিশ্ববিদ্যালয়টির আয় হয়েছে ৩৫ কোটি টাকার বেশি।

এবার আসনপ্রতি সবচেয়ে বেশি আবেদন পড়েছে আইবিএ ইউনিটে। একটি আসনের জন্য ৮৫ জনের বেশি আবেদন করেছেন। আর সবচেয়ে কম আবেদন পড়েছে ব্যবসায় শিক্ষা ইউনিটে। বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় বুধবার (২৭ নভেম্বর) শেষ হয়েছে। পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত ৪ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে ৫৫ টিরও বেশি।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার আইবিএ বাদে বাকি চার ইউনিটে আবেদন করেছেন ৩ লাখ ১৯ হাজার ১৬৮ জন। এ চার ইউনিটের প্রতিটির আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। সে হিসেবে ৩৩ কোটি ৫১ লাখ ২৬ হাজার ৪০০ টাকা আবেদন ফি দিয়েছেন শিক্ষার্থীরা। আর আইবিএ ইউনিটে ১০ হাজার ২৭০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফি ছিল দেড় হাজার টাকা। সে হিসেবে জমা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকা।

সব মিলিয়ে তিন লাখ ২৯ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৩৫ কোটি ৫ লাখ ৩১ হাজার ৪০০ টাকা। তবে আরও কিছু আবেদন বাড়বে। এতে টাকার অংকও বাড়বে। এ আয় থেকে ভর্তি পরীক্ষাসহ সার্বিক কার্যক্রম চালানো হবে। বাকি টাকা যোগ হবে বিশ্ববিদ্যালয়ের আয়ের খাতে।

এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন পড়েছিল ২ লাখ ৮৫ হাজার ৯৯৪টি। সে হিসেবে এবার ৪৩ হাজার ৪৪৪টি বেশি আবেদন পড়েছে। এবার ১ হাজার ৮৯৬ আসনের বিপরীতের সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে, ১ লাখ ৪৬ হাজার ৬৯৪টি। আসনপ্রতি ৭৭ জন আবেদন করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের জন্য ১ লাখ ২৫ হাজার ৪১৮টি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন পড়েছে ৪৩টি। ১ হাজার ৫০ আসনের ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ৪০ হাজার ৯৭৩ জন আবেদন করেছেন। আসনপ্রতি ৩৯টির বেশি আবেদন পড়েছে।

চারুকলা ইউনিটে ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৮৩ জন আবেদন করেছেন। আসনপ্রতি আবেদন পড়েছে ৪৬টি। আর আইবিএ ইউনিটে ১২০টি আসনের জন্য ১০ হাজার ২৭০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি আবেদন প্রায় ৮৬টি। 

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পেমেন্ট জটিলতা বা অন্য কিছু কারণে কিছু আবেদন আটকে থাকে। তারা পেমেন্ট স্লিপ দেখালে ঠিক করে দেওয়া হয়। সে হিসাবে আবেদনের সংখ্যা, আরও ৫০ থেকে ১০০টি বাড়তে পারে।

আরো পড়ুন: আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সতর্ক করল ইউজিসি

আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর হলেও পরে কারিগরি সমস্যার কারণে দু’দিন বাড়ানো হয়। ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিটিন পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম চলেছে। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত ওয়েবাসাইটে (https://admission.eis.du.ac.bd) জানা যাবে।

এবার দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। বিশ্ব ইজতেমার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081