ঢাবিতে ভর্তির জন্য আসনপ্রতি কতটি আবেদন পড়ল?

২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বুধবার (২৭ নভেম্বর) শেষ হয়েছে। এবার পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ৪ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। সে হিসেবে এবার আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৫৫টি।

এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন পড়েছিল ২ লাখ ৮৫ হাজার ৯৯৪টি। সে হিসেবে এবার ৪৩ হাজার ৪৪টি বেশি আবেদন পড়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞানে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪টি। জটিলতায় আটকে থাকা কিছু আবেদন এর সঙ্গে যোগ হবে।

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেমেন্ট জটিলতা বা অন্য কিছু কারণে কিছু আবেদন আটকে থাকে। তারা পেমেন্ট স্লিপ দেখালে ঠিক করে দেওয়া হয়। সে হিসাবে আবেদনের সংখ্যা, আরও ৫০ থেকে ১০০টি বাড়তে পারে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য ১ লাখ ২৫ হাজার ৪১৮টি আবেদন পড়েছে। এ ছাড়া ব্যবসায় শিক্ষায় ৪০ হাজার ৯৭৩, চারুকলায় ৬ হাজার ৮৩ এবং আইবিএ ইউনিটে ১০ হাজার ২৭০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবারের আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর হলেও পরে কারিগরি সমস্যার কারণে দু’দিন বাড়ানো হয়। ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিটিন পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম চলেছে। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত ওয়েবাসাইটে (https://admission.eis.du.ac.bd) জানা যাবে।

আরো পড়ুন: ঢাবির আবেদন শেষ, ভাঙল প্রকৌশল গুচ্ছ—অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?

এবার দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। বিশ্ব ইজতেমার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬