চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

২৭ নভেম্বর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

চুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত মতে, আগামী ২৪ জানুয়ারি অথবা ২৫ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) চুয়েটের ১৫৫তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত হয় বলে আজ বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তক্রমে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে স্নাতক ভর্তি কমিটি গঠিত হয়। একইদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে স্নাতক ভর্তি কমিটির (শিক্ষাবর্ষ-২০২৪-২৫) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্যাদি দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।

অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬