মেডিকেল ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

২৫ নভেম্বর ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এমবিবিএস ও বিডিএস  ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। তবে আবেদন শুরু এবং শেষের তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় পাবেন।

জানা গেছে, চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরে মূল্যায়ন হবে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৫ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে। এবার ৩ নম্বর কাটা হবে।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ পরিবর্তন আনার কথা জানান। তিনি বলেন, এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে। আগের মতো এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে এসএসসি ও এইচএসচি বা সমমানের পরীক্ষা থেকে ৫০ করে ১০০ নম্বর নিয়ে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এতদিন এইচএসসির ১২৫, এসএসসির ৭৫ নম্বরের সঙ্গে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা- এই ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হতো। এ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন, জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশকিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরমধ্যে কেমিস্ট্রি, বায়োলজিসহ কয়েকটি বিষয় রয়েছে। মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এবার এসএসসির ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। সেজন্য সিদ্ধান্ত হয়েছে এইচএসসির ওয়েজেস কমিয়ে দেওয়া হবে। তাই ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে। এমসিকিউ ঠিক থাকবে। কিছু বিষয়ের যেহেতু পরীক্ষাই হয়নি, তাই সেগুলোর তুলনামূলক গুরুত্ব কিছুটা কমিয়েছি।

অধ্যাপক নাজমুল বলেন, মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। বিষয়টির বাখ্যা দিয়ে তিনি বলেন, ২০২১ সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু কোনো কারণে ২০২৩ সালে পরীক্ষা দিতে পারেনি, ২০২৪ সালে দিয়েছে। আমরা তাদের অ্যালাউ করছি। এজন্য নম্বর কাটা যাবে না। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার ৩ নম্বর কাটা হবে।

পরীক্ষার সময় আগের মতোই এক ঘণ্টা। সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি। নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক মো. নাজমুল হোসেন। আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।

দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ২৩ মার্চ ২০২৬
বিশ্ব পানি দিবস সরকারি উদ্যোগে পালনের আহ্বান
  • ২৩ মার্চ ২০২৬
পরিবারের দাবি ‘মানসিকভাবে অসুস্থ’, ঢাবি ছাত্রীকে বেঁধে রাখা…
  • ২৩ মার্চ ২০২৬
নতুন সংযোজনে জমজমাট সাফারি পার্ক, ঈদে দর্শনার্থীদের রেকর্ড …
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে আজ শীর্ষে
  • ২৩ মার্চ ২০২৬
বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence