জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে আজ

২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটি সভায় বসছে আজ রোববার (২৪ নভেম্বর)। এতে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এর আগে কমিটির প্রথম ও প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৩ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। তবে এতে ভর্তি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে একাধিক সূত্র। আজকের সভায় এ সংক্রান্ত দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আগের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ভর্তি কমিটির প্রাথমিক সভা হয়েছে। কিন্তু সভায় ভর্তি পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ২৪ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। আশা করা যায়, সে সভায় কিছু একটা সিদ্ধান্ত আসবে।

আরো পড়ুন: ঢাবিতে আবেদনের সুযোগ আর চারদিন, যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ জানা গেল

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির প্রথম সভা হয়েছে। সেখানে ভর্তি কমিটির সদস্যরা তাদের নতুন পরিকল্পনা বা বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সভায় সেরকম আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু কনক্রিট সিদ্ধান্ত আসতে পারে।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬