ঢাবি প্রযুক্তি ইউনিটে মাইগ্রেশনের সময় বাড়ল কী কারণে, নতুন যে নির্দেশনা

২২ নভেম্বর ২০২৪, ১০:০৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির বিশেষ মাইগ্রেশনের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৩ নভেম্বর (শনিবার) পর্যন্ত বর্ধিত করার কথা জানানো হয়। ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর অধ্যাপক ড. উপমা কবির স্বাক্ষরিত চূড়ান্ত মাইগ্রেশন ও খালি আসনে নতুন মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইটে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত তারিখের মধ্যে প্রযুক্তি ইউনিটের মাধ্যমে ভর্তিকৃত আগ্রহী শিক্ষার্থীরা চূড়ান্ত মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারেননি। এ কারণে চূড়ান্ত মাইগ্রেশনের আবেদনের তারিখ ২৩ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

ভর্তিকৃত আগ্রহী প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে আবেদন করতে পারেনি, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগইন করে (https://collegeadmission.eis.du.ac.bd) চূড়ান্ত মাইগ্রেশন করতে ইচ্ছুক মেন্যুতে ক্লিক করে সকল নিয়ম কানুন অনুসরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে অত্যন্ত সতর্কতার সাথে অবশ্যই আবেদন করতে হবে।

আরো পড়ুন: ভেঙে যাচ্ছে ৩৬ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, কী করবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা?

নির্ধারিত তারিখের পর মাইগ্রেশন সংক্রান্ত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। যে সব প্রার্থীর চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান পরিবর্তন হবে, ওই সব প্রার্থীকে অবশ্যই পরিবর্তিত বিভাগ ও প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্ন এবং অধ্যয়ন করতে হবে। চূড়ান্ত মাইগ্রেশন ও নতুনভাবে বিষয় বরাদ্দ শিগগিরই প্রকাশ করা হবে। নতুনভাবে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সংক্রান্ত ও ভর্তির তারিখ জানার জন্য নিয়মিত বিজ্ঞপ্তি দেখতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬