৪ বছর পর জবিতে একক ভর্তি পরীক্ষা, থাকছে না সেকেন্ড টাইম

২১ নভেম্বর ২০২৪, ০৯:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবি

জবি © ফাইল ফটো

দীর্ঘ ৪ বছর পর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ থাকছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।

আগামী ১ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২ টা হতে ১৫ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০ হাজার তম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা প্রদান করে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬