জবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা হবে ৫ ইউনিটে

২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভর্তি পরীক্ষা হবে ৫ ইউনিটে। এতে সুযোগ থাকছে না সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। 

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের E ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১.৩০টা পর্যন্ত, বিকাল ২.৩০টা হতে বিকাল ৪টা পর্যন্ত, বিকাল ৫টা হতে বিকাল ৬.৩০টা পর্যন্ত মোট তিনটি শিফটে হবে।

ইউনিট-D সামাজিক বিজ্ঞান অনুষদ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।

ইউনিট-B কলা অনুষদ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত,দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত,বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিট-A বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত হবে।

ইউনিট-C বিজনেস স্টাডিজ অনুষদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত, দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের Admit Card ডাউনলোড করতে হবে। 

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬