ঢাবিতে ভর্তি: কারিগরি সমস্যার কারণে বাড়ল আবেদনের সময়

২১ নভেম্বর ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারিগরি সমস্যার কারণে দু’দিন আবেদনের সময় বেড়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া এসএমএস সমস্যারও সমাধান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে সেবা প্রদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিটিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সব অপারেটরের মাধ্যমে এসএমএস চালু রয়েছে। ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা ছিল।

গত ৪ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন। এরপর সোয়া ২ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। আর চারুকলা ইউনিটে কম আবেদন পড়েছে। এবার ৬ হাজার ১০ আসনে ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে।

আরো পড়ুন: ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমারদের সুখবর দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এবার দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। বিশ্ব ইজতেমার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখে পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬