বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে যে বিষয়ে সতর্ক থাকতে হবে

০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আবেদন শেষ হয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ে। জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এখন ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়গুলো তাঁদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

সর্বশেষ তথ্য বলছে, এবার দু’টি গুচ্ছ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে। এর পাশাপাশি বিশেষায়িতা কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আলাদা ভর্তি পরীক্ষা নেবে। সেক্ষেত্রে এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক বেশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ মুহুর্তে শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হয়। প্রস্তুতির পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয় কখন বিজ্ঞপ্তি প্রকাশ করছে, কবে আবেদন করতে হবে, পরীক্ষা কবে বা ফলাফল ঘোষণা করা হবে কখন? এমন নানা বিষয়ে তাদের হালনাগাদ তথ্য রাখতে হবে।

এবার নতুন করে কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে। একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করেছে। এ কারণে তথ্যগুলো জানতে সব সময় মনোযোগী থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে এতে বেশি সময় গেলে প্রস্তুতিতে বিঘ্ন ঘটার শঙ্কা থেকে যায়। সে কারণে শিক্ষার্থীদের এ ধরনের তথ্যগুলো হালনাগাদ করার জন্য একটি নোট রাখা জরুরি।

কোন বিশ্ববিদ্যালয় কবে আবেদন, পরীক্ষা বা ফলাফল ঘোষণা করা হবে, এগুলো নোট করতে হবে। একবার নোট করে রাখলে আর সেটি নিয়ে পরে দুশ্চিন্তা থাকবে না। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তারিখগুলো অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখে নোট করতে হবে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি আবেদন শুরু কাল, নম্বর কর্তনসহ এবার যত শর্ত

দেখা যায় গণমাধ্যমে অনেক সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সম্ভাব্য তারিখের আপডেট দেয়। নানা কারণে পরবর্তীতে এসব তারিখ পরিবর্তন হতে পারে। ফলে বিজ্ঞপ্তি দেখে তবেই তারিখগুলো নোট করে রাখতে হবে। পাশাপাশি পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটও মাঝেমধ্যে ঘুরে আসতে হবে। তাবে তারিখ নিয়ে কোনও বিভ্রান্তি থাকবে না।

এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা অনেক। বিশেষ করে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় প্রতিযোগিতা বেশি। এ জন্য শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা পেতে অনেকগুলো ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। এ প্রতিযোগিতায় সফল হতে ভর্তি সংক্রান্ত তথ্যগুলো নোট করে রাখলে কোনোটির পরীক্ষা মিস হওয়া সম্ভবনা থাকবে না। পাশাপাশি প্রস্তুতিও ভালোভাবে নেওয়া যাবে।

লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী।

ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের ন…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9