গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন এক হাজার শিক্ষার্থী

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৯ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। এতে মোট এক হাজার চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়ে ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এক হাজার চারজন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬২৬ জন, ‘বি’ ইউনিটে ২১৮ জন এবং ‘সি’ ইউনিটে ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

জানা গেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে ওএমআর শিট দেখার কাজ শুরু হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর চেক করা হবে।

এদিকে ওএমআর শিট দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা বৈঠকে বসবে। এরপর বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়। 

আরও পড়ুন : এসএসসি পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence