ঢাবির প্রযুক্তি ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ১৩ হাজার ৮৭৬

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৬ AM
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট/কলেজসমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটের ১ম বর্ষ বিএসসিইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা রাজধানীর ১৬টি কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইউনিটের পরীক্ষায় মোট ১ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৮৭৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ঢাবি ‘প্রযুক্তি ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন: কৃষি গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন?

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। তার মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence