কৃষি গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন?

১৫ জুলাই ২০২২, ০৪:২৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী রবিবার (১৭ জুলাই) থেকে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা এক ১১৬টি। আসন সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে .শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে আসন রয়েছে ৭০৪টি। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে ৩৬০; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩; চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

আবেদন যোগ্যতা
২০১৭/২০১৮/ ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় বাতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

আবেদনের সময়
আবেদন গ্রহণের সময়সীমা ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। আবেদন ফি টাকা ১২০০ (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) টাকা।

পরীক্ষা পদ্ধতি
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা

মেধা স্কোর
মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
যেসব দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই
  • ৩১ মার্চ ২০২৬
সাবেক এমপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্…
  • ৩১ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সেচপাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence