ট্রেন ছাড়তে দেরি, পরীক্ষা দিতে পারেননি প্রীতি

২০ আগস্ট ২০২২, ০৬:১৭ PM
পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন প্রীতি

পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন প্রীতি © সংগৃহীত

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে কুমিল্লা এসেছেন প্রীতি। কিন্তু ৩৫ মিনিট দেরী হওয়ার কারনে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি তিনি। শনিবার (২০ আগস্ট) কুবি গুচ্ছের উপকেন্দ্র সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম প্রীতি। থাকেন চট্টগ্রাম সদরে। পরীক্ষায় দেরি করে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কুমিল্লায় আসার জন্য চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপেস ট্রেনের টিকিট কাটি। ট্রেন ছাড়ার কথা ছিল ৭টা ২০ মিনিটে। ছাড়ে ৮টা ৫০ মিনিটে। ট্রেন দেরি করে আসায় আমার আর পরীক্ষা দেওয়া হলো না।’

শিক্ষার্থীর বাবা হানিফ খান বলেন, ‘এতো কষ্ট করে চট্টগ্রাম থেকে কুমিল্লায় এলাম। তবুও মেয়েটি পরীক্ষা দিতে পারলো না।’

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬