চবির ‘বি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখে নিন এক ক্লিকে

১৮ আগস্ট ২০২২, ০৬:৩০ PM
চবি

চবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।

চবির ‘বি’ ইউনিটের প্রথম শিফটের আসন বিন্যাস দেখুন এখানে।   

চবির ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের আসন বিন্যাস দেখুন এখানে। 

এর আগে, ১৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টা ৪৫ মিনিটে প্রথম শিফটের এবং দুপুর ২টা ১৫ মিনিটে দ্বিতীয় শিফটে চবির ‘এ’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হয়। এতে শতকরা ৬১ ভাগ শিক্ষার্থী অংশ নেন।

এবার চবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই অনুযায়ী এক আসনে লড়বেন ২৯ জন।

‘বি’ ইউনিটের আসনসংখ্যা ১ হাজার ২২১টি। পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭৭৯ জন। এই ইউনিটে একটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন।

আরও পড়ুন : চবির ‘এ’ ইউনিটের ফল প্রস্তুত

চবির ‘সি’ ইউনিটে আসন রয়েছে ৪৪১টি। পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৬০ জন। এই ইউনিটে এক আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন। পরীক্ষা হবে ১৯ আগস্ট। ‘ডি’ ইউনিটের আসনসংখ্যা ১ হাজার ১৬০। পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৩৯১ জন। এই ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী আছেন ৩৪ জন। পরীক্ষা হবে ২২ আগস্ট।

এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে আসন রয়েছে ১২৫টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৭৯ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা ১২.৬৩ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট। ‘ডি-১’ উপ-ইউনিটে আসনসংখ্যা ৩০। পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮১১ জন। এই উপ–ইউনিটে এক আসনের বিপরীতে প্রার্থী ৬০ জন। পরীক্ষা হবে ২৪ আগস্ট। 

জ্বরের প্রথম দিনেই অন্যের শরীরে ছড়াতে শুরু করে হাম, আক্রান্…
  • ৩০ মার্চ ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু
  • ৩০ মার্চ ২০২৬
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্ন…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence