রাবি ভর্তিযুদ্ধ: লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ফল প্রকাশ

১৮ আগস্ট ২০২২, ০৮:১২ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার লিখিত ও ব্যবহারিকের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল ঘেঁটে দেখা গেছে, ইংরেজি লিখিত পরীক্ষায় ৫৬৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩০০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৬৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে চারুকলা অনুষদে ১ হাজার ১৯ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯১৭ জন। অকৃতকার্য হয়েছে ৭৯ জন। খাতা বাতিল হয়েছে ২৩ জন পরীক্ষার্থীর।

অপরদিকে সংগীত বিভাগে ২৪৫ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৪ জন। অকৃতকার্য হয়েছে ২০১ জন পরীক্ষার্থী। এ ছাড়া নাট্যকলা বিভাগে ৩৪২ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৪৬ জন। অকৃতকার্য হয়েছে ২৯৬ জন পরীক্ষার্থী।

আরো পড়ুন: সাত কলেজের সাবজেক্ট চয়েস শুরু ১ সেপ্টেম্বর

এর আগে, গত ১১-১৬ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের অন্তর্গত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১২ আগস্ট ইংরেজি বিভাগের লিখিত এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.ru.ac.bd/admission) দেখা যাবে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬