চুয়েট-কুয়েট-রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

০৬ আগস্ট ২০২২, ০৮:১৭ AM
প্রকৌশল গুচ্ছ

প্রকৌশল গুচ্ছ © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১-এর সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এবার ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ও খ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্র নেবেন।

জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি মিলিয়ে সর্বমোট ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

এরমধ্যে ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ২৬ হাজার ১৬৬ জন এবং ‘খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মোট ২ হাজার ২২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী এবং রুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ বিভাগে ৬২২ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, ‘ক’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং ‘খ’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে বুধবার রুয়েটে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের অধিকর্তা ও লোকাল অ্যাডমিশন কমিটির রুয়েট শাখার সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল সংবাদ সম্মেলনে জানান, ক ও খ দুটি গ্রুপের অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এই গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে মোট ৫০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের অন্তর্ভুক্ত খ গ্রুপে এমসিকিউ ও মুক্ত হস্তে অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না এবং পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষা চলাকালে ভর্তি কমিটি অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, কম্পাস, কোনো ধরনের ব্যাগ ও ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, ‘বরাবরের মতো স্বচ্ছ ও সুষ্ঠু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। সকল প্রস্তুতি সম্পন্ন।’

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence