চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২

০১ আগস্ট ২০২৬, ১০:৪৮ AM
ময়মনসিংহের নান্দাইল এলাকায় চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টার সময় ২ যুবককে আটক করা হয়

ময়মনসিংহের নান্দাইল এলাকায় চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টার সময় ২ যুবককে আটক করা হয় © সংগৃহীত

চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে দুই যুবককে যাত্রীরা হাতেনাতে আটক করেছেন। পরে ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর এলাকার মরহুম রহমত আলীর ছেলে মো. হেলিম (১৯) ও কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ধারাপাশা এলাকার মো: শাহিনের ছেলে রিফাত (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের এসি  যন্ত্রাংশ খুলে নেয়ার চেষ্টা করছিলেন ওই দুই যুবক। বিষয়টি যাত্রীদের নজরে এলে তারা তাদের হাতেনাতে আটক করেন। পরে ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে অভিযুক্তদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনার পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এলেও পরপর দুই দিন চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। যাত্রীরা রেলপথে নিরাপত্তা জোরদার, ট্রেনে নিয়মিত টহল বৃদ্ধি এবং এ ধরনের চুরির সাথে জড়িত সঙ্ঘবদ্ধ চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬