গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন

০৪ আগস্ট ২০২২, ১২:০৬ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আনোয়ার হোসেন।

দুপুর ১২টার দিকে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফল প্রস্তুত আছে। তবে কখন প্রকাশ হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

বেলা ১২টা ২৩ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখন এটি নিয়ে কাজ করছি। প্রকাশ হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব।

এর আগে বুধবার গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  নাছিম আখতার বলেন, ফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত।

আরো পড়ুন: জাবির প্রস্তাবিত সিন্ডকেট সদস্যের তালিকায় বিতর্কিত দুই শিক্ষক

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।

১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬