নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৮ শতাংশ

৩০ জুলাই ২০২২, ০৪:৪৮ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন  উপাচার্য

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৮ শতাংশ।

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১৩৭ টি কক্ষে ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। পরিদর্শনের সময় উপাচার্য বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি। আমাদের কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছে। আর এ থেকেই প্রমানিত হয় যে, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। 

গুচ্ছপদ্ধতির এই পরীক্ষায় ২২টি সরকারি বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে ১৯ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের আয়োজন করে। বাকী দুইটি ইউনিট মানবিক (বি) ও বাণিজ্য (সি) বিভাগের পরীক্ষা আগামী ১৩ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

এক টুকরো স্বর্গ, এক পশলা বৃষ্টি
  • ১৫ জুন ২০২৬
এসএসসির ফল প্রকাশের সময় জানালেন শিক্ষামন্ত্রী
  • ১৫ জুন ২০২৬
একদিকে কোটি কোটি ক্ষুধার্থ মানুষ, অন্যদিকে অনর্থক খেলার পেছ…
  • ১৫ জুন ২০২৬
কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষা…
  • ১৫ জুন ২০২৬
নাজিম হিকমত: কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বিশ্বসাহিত্যের…
  • ১৫ জুন ২০২৬
তিউনিসিয়ার হয়ে খেলতে অস্বীকৃতি, নিজ দেশের বিপক্ষেই গোল কর…
  • ১৫ জুন ২০২৬
×