গুচ্ছের ‘ক’ ইউনিটের বাংলা অংশের সমাধান

৩০ জুলাই ২০২২, ০৩:৫০ PM
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা © প্রতীকী ছবি

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়। 

এর আগে শনিবার সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। ভর্তিচ্ছুরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাদের সবার মুখেই চিন্তার ছাপ দেখা গেছে।

হাবিবুর রহমান নামের এক অভিভাবক বলেন, ঢাকা শহরে যে পরিমাণ যানজট তাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কাজে বের না হলে মিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগেভাগেই ছেলেকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে এসেছি। তবে অত্যাধিক ভ্যাপসা গরমের কারণে পরীক্ষার্থী সহ সবারই খারাপ অবস্থা।

আরও পড়ুন: গুচ্ছের ‘ক’ ইউনিটের পদার্থ বিজ্ঞান অংশের সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা আদিবুল ইসলাম আদর বলেন, ঢাকা শহরের যানজট সমস্যা জন্য পরীক্ষার কেন্দ্রে আগে আগে চলে এসেছি। তাছাড়া আমি আগে কেন্দ্রে আসিনি। তাই সীট খোঁজে পাওয়ার জন্য আগে চলে এসেছি। 

নাজনীন নামের এক অভিভাবক বলেন, পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে চলে এসেছি। যাতে যানজটে পড়তে না হয়। মেয়ের জন্য বেশ চিন্তা লাগছে। তার কোথায় চান্স হয় না হয়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি।

 

দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য বাংলা অংশের সমাধান তুলে ধরা হলো

১)অলংকার ধ্বনি কে এক কথায় কি বলে ?
সিঞ্জন
২)এদেশের বুকে আঠারো আসুক নেমে-
নতুন জীবন রচনার স্বপ্ন
৩) সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়..
কুহু ও কেকা
৪) অপরাজিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
সবজিপত্র
৫)মানুষের যখন পতন.. হতে থাকে। কার উক্তি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬) ফরাসি ভাষায় নেখলেস গল্পটির নাম কি?
লা পারোল
৭) দূর্নিবার শব্দের সমার্থক 
অনিবার্য
৮) কাজী নজরলৈ ইসলামের...শত বর্ষ উদযাপিত হয়েছে
বিদ্রোহী
৯)১৯৪৩ সালের দূর্ভিক্ষের প্রতিফলন..
মৌসুম
১০) এই বাক্যের সত্য কোন পদ?
বিশেষ্য
১১) আফতাব সঙ্গীত গ্রন্থের রচয়িতা কে?
শাহ আব্দুল করিম
১২) মহুয়া পালায় উপভাষা
ময়মনসিংহ
১৩) উক্তি এর প্রকৃতি ও প্রত্যয়
বচ+তি, বচ+ক্তি
১৪) ভালোবাসাকে অস্ত্রের সঙ্গে তুলনা
আহসান হাবিব
১৫) নুন্যতম শব্দের উচ্চারণ কোনটি
নুন্যেতমো
১৬) এন্ডি শব্দের অর্থ কি
মোটা রেশমি কাপড়
১৭) মনিটরিং এর পরিভাষা কি?
পরিবীক্ষণ , পর্যবেক্ষণ
১৮) চন্দ্রবিন্দু চিহ্নের ভুপ্রয়োগ
কাঁচ
১৯) কোন চারটি নদীর নাম?
কর্ণফুলি, ধলেশ্বরি,পদ্মা, জলাঙ্গি
২০) কোন ধরণের বাক্য?
জটিল বাক্য
২১)ড্রামা কোন ভাষা থেকে আগত/
গ্রীক শব্দ
২২) ...শব্দগুলোতে নত্যবিধান প্রযোজ্য নয় কেন?
সমাসবধ্য শব্দ
২৩)চতুর্দিকে...তছনছ,লাইনটি কোন কবিতার/
ফেব্রুয়ারি ১৯৬৯
২৪) কেঁচে গন্ডুষ শব্দ দ্বারা বুঝায়
নতুন করে আরম্ভ করা
২৫) একটি ...তাকে কি বলে?
মালোপমা

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬