রাবিতে ৩য় ধাপে চূড়ান্ত আবেদন শুরু

২৬ জুন ২০২২, ০৪:৫৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০ সেশনের ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ২৮ জুন ১২টা পর্যন্ত। তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। তবে দ্বিতীয় ধাপ শেষে এখনো ৪৫ হাজার চূড়ান্ত আবেদন বাকি আছে। অর্থাৎ দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষে সব ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার। 

রবিবার (২৬ জুন) দুপুর ২টা থেকে এ আবেদন শুরু হয়েছে বলে জানিয়েছেন আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম। 

জানা গেছে, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবিক (এ ইউনিট), বিণিজ্য (বি ইউনিট) ও বিজ্ঞান (সি ইউনিট) এ তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন শেষে এ ইউনিটে ৬৩ হাজার, বি ইউনিটে ৩৮ হাজার ও সি ইউনিটে ৭০ হাজার সহ মোট আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার। 

হিসেব অনুসারে, এ ইউনিটে চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবে ৯ হাজার, বি ইউনিটে ৩৪ হাজার এবং সি ইউনিটে ২ হাজার। তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ২ লাখ ১৬ হাজার। তবে দ্বিতীয় ধাপের আবেদন শেষে ফাঁকা রয়েছে ৪৫ হাজার আবেদন। 

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার শেষ ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। জিপিএ-এর ভিত্তিতে বিভিন্ন ধাপে ভর্তিচ্ছুরা আবেদনের সুযোগ পাচ্ছে। তবে বি ইউনিটে সকলে আবেদনের সুযোগ পেয়েছে। 

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই। চার শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ১'শ টাকা।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনু…
  • ১৭ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২২ …
  • ১৭ জুন ২০২৬
আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুব…
  • ১৭ জুন ২০২৬