রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৭ জুন ২০২৬, ১০:৪৩ PM
‘ব্রিফ থেকে বেঞ্চ: আন্তর্জাতিক মুটিংয়ের শিল্পকলা বিষয়ক লেক্স সুপ্রিমা কর্মশালা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

‘ব্রিফ থেকে বেঞ্চ: আন্তর্জাতিক মুটিংয়ের শিল্পকলা বিষয়ক লেক্স সুপ্রিমা কর্মশালা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত © সংগৃহীত

আন্তর্জাতিক মুটিংয়ের কৌশল ও মৌখিক উপস্থাপনার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ব্রিফ থেকে বেঞ্চ: আন্তর্জাতিক মুটিংয়ের শিল্পকলা বিষয়ক লেক্স সুপ্রিমা কর্মশালা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে রাবির আইন বিভাগ ও বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতি (বেলা)।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা আঞ্জু। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একই বিভাগের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ।এছাড়া কর্মশালায় আন্তর্জাতিক মুটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনবিদ ও মুটিং-সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক মুটিংয়ে আগ্রহী শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের জন্য এ কর্মশালা বাস্তব অভিজ্ঞতা অর্জন, মৌখিক অ্যাডভোকেসির দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক আইনচর্চার সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

প্রথম অধিবেশনে ‘নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়া: মৌখিক অ্যাডভোকেসির ভিত্তি’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তাহসিন বিন জাফর। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত আইনজীবী। এ অধিবেশনে তিনি কার্যকর মৌখিক উপস্থাপনা, যুক্তি প্রদর্শনের মৌলিক কৌশল এবং আদালতে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের বিষয়গুলো তুলে ধরেন।

দ্বিতীয় অধিবেশনে ‘আদালতের নিয়ন্ত্রণে দক্ষতা: মৌখিক পর্বের উন্নত কৌশল’ শীর্ষক সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ফাহিম আবরার আবিদ। তিনি বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর প্রতিষ্ঠাতা এবং একজন ইরাসমুস মুন্ডুস স্কলার। এ সেশনে উন্নত পর্যায়ের মৌখিক যুক্তি উপস্থাপন, বেঞ্চের প্রশ্ন মোকাবিলা এবং আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সফলতার জন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এরপর তৃতীয় অধিবেশনে ‘মামলা নির্মাণ: মেমোরিয়াল প্রণয়ন ও আইনি গবেষণার শিল্প’ শীর্ষক সেশনও পরিচালনা করেন ফাহিম আবরার আবিদ। এ অধিবেশনে কার্যকর মেমোরিয়াল প্রণয়ন, আইনি গবেষণার পদ্ধতি এবং গবেষণাভিত্তিক যুক্তি নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধি ও রিফা তাসফিয়া-র সঞ্চালনায় আরও বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম। এ কর্মশালার কনভেনর ছিলেন বিভাগটির মাস্টার্সের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও কো-কনিভেনর মমতারিনা তমা।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9