সমালোচনার পর জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখানোর উদ্যোগ রাকসুর

১৪ জুন ২০২৬, ০৮:১৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ফুটবল বিশ্বকাপ ২০২৫ উপভোগের জন্য জায়ান্ট স্ক্রিনে ম্যাচগুলো দেখানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

শনিবার (১৩ জুন) রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্বকাপের ব্রাজিল, আর্জেন্টিনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ফাইনাল ম্যাচটি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থাপনায় দেখানোর ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, ‘আমরা বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে আমরা সোস্যাল মিডিয়া ও সংবাদমাধমে জানতে পারলাম, বাফুফে আমাদের ক্যাম্পাসে একটা ফ্যান জোন করবে। যত দূর শুনলাম, তারা বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে জানিয়েছে তাদের কোনো পরিকল্পনা নেই এখানে ফ্যানজোন করার। রাকসু হয়তো তাদের আশায় ছিল। রাকসু তো একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা কেন অন্যের আশায় থাকবে?’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ এলে আমাদের ভার্সিটি অনেক উন্মাদনা দেখা যায় যেখানে লিড দেয় শিক্ষার্থীকেন্দ্রিক সংগঠনগুলো। রাকসুর বিগত কাজগুলো দেখে বুঝা যাচ্ছে, তারা সমালোচনা না করলে আসলে কোনো কাজই করে না। তবু মন্দের ভালো রাকসু আর্জেন্টিনা, ব্রাজিলসহ বড় দলের ম্যাচের আগে কিছু একটা করতে পারছে তারা। আশা করি, তারা বিশ্বকাপজুড়ে আমাদের বিভিন্ন ইভেন্টের মধ্যে মাতিয়ে রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফায়েল আহমেদ বলেন, ঘোষণাটা আরও আগে আসলে ভালো হতো। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়াটা ইতিবাচক। এখন বাস্তবায়নটা সুন্দর হওয়া জরুরি।

এ বিষয়ে কথা হয় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের শুরু থেকেই পুরো টুর্নামেন্টের খেলা প্রদর্শনের পরিকল্পনা ছিল। তবে হঠাৎই যে প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের স্পন্সরশিপ নিয়ে আলোচনা চলছিল, তারা খেলা শুরুর এক দিন আগে জানায় যে বাফুফের পক্ষ থেকে তাদের বলা হয়েছে নির্দিষ্ট কয়েকটি ভেন্যু ছাড়া অন্য কোথাও খেলা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। ফলে আমাদের কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল প্রতিদিনই খেলা দেখানোর। আপাতত রাকসুর তহবিল থেকে কয়েকটি ম্যাচ প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি এবং বিভিন্ন স্পনসরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি।’

তিনি আরও বলেন, ‘গ্রুপ পর্বের প্রায় ১৯টি ম্যাচ আমরা জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করব। পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য ম্যাচও দেখানোর চেষ্টা থাকবে। প্রতিদিনের খেলা প্রদর্শনে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হয়। সব মিলিয়ে মোট কত টাকা খরচ হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’

উল্লেখ্য, বিশ্বকাপ উপলক্ষে শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাকসুর পক্ষ থেকে খেলা দেখার কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি। পরে গত ১২ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ প্রদর্শনের ঘোষণা দেয় রাবি ছাত্রদল। ঘোষণাটি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা তৈরি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন—বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ থাকা সত্ত্বেও কেন এ ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়নি। এ সময় রাকসুর নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনাও দেখা যায়। পরে শিক্ষার্থীদের দাবি ও আলোচনার প্রেক্ষিতে বিশ্বকাপ উপলক্ষ্যে জায়ান্ট এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় রাকসু।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9