জুলাই বিপ্লবে রাবি শিক্ষার্থীদের মাথায় পিস্তল ঠেকানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

১৪ জুন ২০২৬, ০৯:০৮ PM
আটক সোলাইমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন

আটক সোলাইমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৪ জুন) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে আটক করে একদল শিক্ষার্থী। 

আটককৃত ছাত্রলীগ নেতা সোলাইমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। 

প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের সময় মাদার বখ্শ হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদের নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টরের কাছে তাকে হস্তান্তর করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আটককৃত ছাত্রলীগ নেতা জুলাই বিপ্লবের সময়ে আমাদের এক শিক্ষার্থীকে মাথায় পিস্তল ঠেকিয়ে নির্যাতন করেছিল। আজকে কিছু শিক্ষার্থী তাকে ধরে আমার দপ্তরে নিয়ে আসে। তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাথে কথোপকথনের প্রমাণ মিলেছে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সেক্রেটারি গালিবের সাথে নিয়মিত যোগাযোগ করত। সেটার প্রমাণও মিলেছে। আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকি বিষয় প্রশাসন দেখবেন।

এ বিষয়ে নগরীর মতিহার থানায় একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে চাকরি পেলেন ঢাকা বিশ্ববিদ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষ থেকে বিশ্বমঞ্চ: আধুনিক শিক্ষা সংস্কারে বদলে যাবে…
  • ১৭ আগস্ট ২০২৬
সন্ধানী ক্লাবও ছাত্রদলের সভাপতি গ্রুপের ‘দখলে’, অনুগত না হল…
  • ১৭ আগস্ট ২০২৬
দুই-একদিনের মধ্যেই ট্রান্সফার শুরু, এরপরই স্কুল-মাদ্রাসায় ৭…
  • ১৭ আগস্ট ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈত…
  • ১৭ আগস্ট ২০২৬
১ জুলাই থেকে ৩০ জুন বাদ, অর্থ বছরের নতুন তারিখ নির্ধারণ করল…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage