ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা

১৭ জুন ২০২৬, ১০:৪৭ PM
পর্তুগালের বিশ্বকাপ একাদশ

পর্তুগালের বিশ্বকাপ একাদশ © সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি আসরে খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। একই পথে এগোচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। বুধবার (১৭ জুন) ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তার ও পর্তুগালের এবারের বিশ্বকাপ অভিযান। এই ম্যাচে আল নাসর তারকা রোনালদোকে শুরুর একাদশে রেখেছেন কোচ রবার্তো মার্টিনেজ।

মেসির মতো রোনালদোরও বিশ্বকাপ অভিষেক হয়েছিল ২০০৬ সালে। এরপর তিনি ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে, আর এখন ২০২৬ বিশ্বকাপ খেলেছেন। আগের পাঁচ বিশ্বকাপেই গোল করেছেন রোনালদো—২০০৬, ২০১০, ২০১৪ ও ২০২২-এ একটি করে এবং ২০১৮ বিশ্বকাপে করেছেন ৪টি গোল। সব মিলিয়ে ২২ ম্যাচে তার গোল সংখ্যা ৮।

গোলপোস্টের দায়িত্বে রয়েছেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে আছেন তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, জোয়াও ক্যান্সেলো ও নুনো মেন্দেস। মিডফিল্ডে খেলবেন জোয়াও নেভেস ও ভিতিনিয়া।
আক্রমণভাগে বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতোর সঙ্গে সামনে থাকছেন রোনালদো নিজেই।

এদিকে দলের সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়া নেলসন সেমেদো, রুবেন দিয়াস, দিয়োগো দালোট, গনসালো ইনাসিও এবং ফ্রান্সিসকো ট্রিনকাও আজকের ম্যাচে শুরুর একাদশে নেই; তারা বেঞ্চে থাকছেন।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিছুটা চিন্তায় আছে পর্তুগাল শিবির। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার রুবেন দিয়াজ চোটের কারণে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলতে পারছেন না। কোচ মার্টিনেজ নিশ্চিত করেছেন, হিউস্টনের ম্যাচে তাকে পাওয়া যাবে না। বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।

পর্তুগালের একাদশ

গোলকিপার: দিয়োগো কস্তা

রক্ষণভাগ: তোমাস আরাউজো, রেনাতো ভেইগা, জোয়াও ক্যান্সেলো, নুনো মেন্দেস

মিডফিল্ড: জোয়াও নেভেস, ভিতিনিয়া

আক্রমণভাগ: বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো

ফরোয়ার্ড (অধিনায়ক): ক্রিশ্চিয়ানো রোনালদো

স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬
ছবিতে হাসি এল কীভাবে, ‘স্মাইল প্লিজ’র পেছনের গল্প
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন শিক্ষা অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান শিক্ষা…
  • ২৭ আগস্ট ২০২৬
৯/১১ হামলার ২৭ বছর পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার
  • ২৭ আগস্ট ২০২৬
‘অহন ২ লাখ নিছি, সামনে ১০ লাখ নিয়াম’—দপ্তরি নিয়োগে প্রধান শ…
  • ২৭ আগস্ট ২০২৬