যেভাবে জানবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা

২০ জুন ২০২২, ০৪:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (২০ জুন) বিকাল ৪টা থেকে এই মেধাতালিকা দেখতে পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন। মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাচ্ছে। এছাড়া সোমবার রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মেধাতালিকা দেখতে পারবেন ভর্তিচ্ছুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা দেখতে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন। 

যেকোনো মোবাইল নাম্বার থেকে Nu<space<athn<space<roll no টাইপ করে 16222 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএস আপনাকে আপনার ভর্তিযোগ্য বিষয়ে জানিয়ে দেওয়া হবে। 

জানা গেছে, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ জুন, ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। 

উল্লেখ্য যে, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে হ্যাঁ অপশন সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দ-ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু হবে।

উল্লেখ্য, গত ২২ মে বিকাল ৪টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। ১৮ দিন শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে সর্বমোট ৫ লাখ ৪৮ হাজার ৪২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ১২ হাজার ৭৬৫ এবং মানবিকে ২ লাখ ৭৪ হাজার ৭৮২টি আবেদন পড়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পড়ানো হয় ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬১৭টি। স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence