গত বছরের চেয়ে আবেদন কম

জাবিতে এবার আসনপ্রতি লড়বেন ১৫০ শিক্ষার্থী

২০ জুন ২০২২, ০২:১২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হয়েছে। এবার এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে দুই লাখ ৮৪ হাজার ৬০৫টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর আসনপ্রতি লড়বেন ১৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

তবে গত বছরের চেয়ে এবার আবেদন কম পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।

তিনি জানান, গত বছরের চেয়ে এবার ২৩ হাজার ৩৭৩ শিক্ষার্থী কম আবেদন করেছেন। এ বছর ইউনিট কম হওয়ায় আবেদন কমেছে বলে ধারণা করা হচ্ছে। ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তিতে দেওয়া সময়েই অনুষ্ঠিত হবে।

এর আগে ভর্তি পরীক্ষার আবেদন ১৮ মে থেকে শুরু হয়ে ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট।

এ বছর শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ১০ ইউনিট থেকে কমিয়ে পাঁচ ইউনিট করা হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি) ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ ও আইবিএ) ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬