বুয়েটের চূড়ান্ত পরীক্ষায় উপস্থিতি শতভাগ, ফল ৬ জুলাইয়ের মধ্যে

১৮ জুন ২০২২, ০৫:৫১ PM
বুয়েটের চূড়ান্ত পরীক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী অংশ নেন

বুয়েটের চূড়ান্ত পরীক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী অংশ নেন © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার দুই শিফটে প্রায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শনিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মডিউল ‘এ’ সকাল ১০টা হতে দুপুর ১২টা এবং মডিউল ‘বি’ বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এর জন্য মডিউল ‘এ’ ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ এর জন্য মডিউল ‘বি’ দুই শিফটে অনুষ্ঠিত হয়।

রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে মূল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। অধিকাংশ হলেই শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সকালে মডিউল ‘এ’-এর উপস্থিতির হার ছিল ৯৯.৭৫% এবং বিকালে মডিউল ‘বি’-এর উপস্থিতির হার ছিল প্রায় ৯১.৮৯%। আগামী ৬ জুলাইয়ের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে সভা ২৭ জুন

 করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৪ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (মডিউল ‘এ’ এবং মডিউল ‘বি’) মোট ৬ হাজার ৮৮ শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৬৩২ জন এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ৪৫৬ জন।

মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা হয় সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। এই শিফটে মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে লিখিত পরীক্ষা হয়। আর দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এই শিফটে মডিউল-বি ‘খ’ গ্রুপের জন্য মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা হয়।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ সমূহের অধীনে ১২ টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence