ঢাবির ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৫৬ জন

১৭ জুন ২০২২, ১২:৩২ AM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৭ জুন) অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন। সে হিসেবে ‘চ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৫৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি ঢাবি প্রশাসন জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এর আগে দিকে গত ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা, গত ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, গত ৪ জুন কলা অনুষদভুক্ত  ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সার্বিক হিসেবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৮ জন। 

‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১০ জন। ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন।

থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হাম…
  • ২৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি…
  • ২৪ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের …
  • ২৪ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে বেধড়ক মারধর বিএনপি …
  • ২৪ এপ্রিল ২০২৬
মারধরের সময় জুবায়েরকে রক্ষার চেষ্টা ছাত্রদল নেতা শিপনের
  • ২৪ এপ্রিল ২০২৬
পুরানো সিলেবাসের প্রশ্নে এসএসসি পরীক্ষা দিল ১২ পরীক্ষার্থী
  • ২৪ এপ্রিল ২০২৬