যে সিলেবাসে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

১৪ জুন ২০২২, ০৩:৪১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে সে বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
 
জানা গেছে, ভর্তি পরীক্ষা কোন সিলেবাসের আলোকে হবে সেটি ইতোমধ্যে নির্ধারণ করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিলেবাস প্রণয়ন কমিটি। এই কমিটির সুপারিশ ইতোমধ্যে কোর কমিটির কাছে পাঠানো হয়েছে। কোর কমিটি সেই সিলেবাসের অনুমোদনও দিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে নারাজ কোর কমিটি।

সূত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ীই ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে যে বিষয়গুলোর ওপর এইচএসসি পরীক্ষা হয়েছে সেগুলোর সিলেবাস জানা গেলেও যে বিষয়গুলোর ওপর পরীক্ষা হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেলে মেধাক্রম অনুযায়ী ভর্তি

এ প্রসঙ্গে জানতে চাইলে কোর কমিটির সদস্য এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা যে সিলেবাসের আলোকে হয়েছে সেই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যে বিষয়গুলোর ওপর এইচএসসি পরীক্ষা হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আনোয়ার আরও বলেন, এই বিষয়গুলো আমরা প্রকাশ করতে চাই না। তবে এতটুকু বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পরীক্ষা নিচ্ছে আমরাও সেভাবে পরীক্ষা নেব।

ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬