চবিতে সেকেন্ড টাইম দাবিতে স্মারকলিপি, যা বলছে ইউজিসি

১৩ জুন ২০২২, ০৫:৪৮ PM
চবি

চবি © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৩ জুন) সকাল ১০টায় ইউজিসি চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি জমা দিয়েছে ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। 

তবে চবি প্রশাসন জানিয়েছে, এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এদিকে চবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী বুধবার (১৫ জুন) থেকে শুরু হবে। বুধবার সকাল ১০টা থেকে এ আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আগামী ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ভর্তি আবেদন চলবে।

এ ব্যাপারে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছেন। এখন এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা যেকোনো ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন। তাই তারা এই ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : চবিতে সেকেন্ড টাইমের দাবিতে ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট থেকে শুরু হবে। ১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে ১০০ টাকা প্রসেসিং ফি যুক্ত হবে

এবার চবির ‘এ’ ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৪, ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০; মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ-৭.৫ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.০০; ব্যবসায় শিক্ষা শাখার সর্বনিম্ন দুটিতে মোট জিপিএ-৮ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ অর্জন করতে হবে।

এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইন্সটিটিউট, নাট্যকলা বিভাগ ও সঙ্গীত বিভাগের ভর্তি পরীক্ষার আবেদনের জন্যও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : চবির ভর্তি আবেদন শুরু বুধবার

এদিকে সি ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৮.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে এবং চবির ‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দু’টি বিভাগের (আংশিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৭.৫০ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন দুটি মোট জিপিএ-৬.০০ এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ- ২.৫০ নির্ধারণ করা হয়েছে।

প্রবাসীদের জন্য জরুরি ১০ নির্দেশনা জারি করল সরকার
  • ৩১ জুলাই ২০২৬
ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬