জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ১৮ দিনে আবেদন ৫ লাখ ১৪ হাজার

০৮ জুন ২০২২, ০২:৫৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে তিনটি বিভাগ মিলে ১৮ দিনে মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

বুধবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২টি আবেদন পড়েছে। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

তিনি জানান, বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮টি ও মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ আবেদন পড়েছে।

এদিকে এই বছর শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার জিপিএ পরিবর্তন ভর্তি আবেদনে কোনো প্রভাব ফেলেনি।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে জিপিএ ৩.৫০ পয়েন্ট করে থাকতে হবে। এছাড়া মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা জিপিএ ৩.৫০ পয়েন্ট ও এইচএসসি পরীক্ষা জিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে। এদিকে যে সকল শিক্ষার্থীরা ২০১৮/২০১৯ সালে এসএসসি ও ২০২০/২০২১ সালে এইচএসসি পাস করেছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন। এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence