১১ দিন শেষে রাবির প্রাথমিক আবেদন ২ লাখ ৯৩ হাজার

০৫ জুন ২০২২, ০৩:৪৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১১ দিনে প্রাথমিক আবেদন জমা পড়েছে ২ লাখ ৯৩ হাজার ২১৩টি। রবিবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, গত ২৫ মে থেকে শুরু হয়ে ১১দিন পরে মোট তিন ইউনিটের প্রাথমিক আবেদন জমা পড়েছে ২ লাখ ৯৩ হাজার ২১৩টি। তাছাড়া মানবিক বিভাগের জন্য নির্ধারিত এ ইউনিটে জমা পড়েছে ১লাখ ৫ হাজার, বাণিজ্য বিভাগের জন্য নির্ধারিত বি ইউনিটে ৭৫ হাজার এবং বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত সি ইউনিটে ১ লাখ ১১ হাজার আবেদন। 
এই আবেদন চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে এ, বি ও সি এই তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চুড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। চার শিফটে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই। প্রতিটি শিফটে ১৮ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।

ক্যারিয়ারেরসেরা ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের জার্সিতে নীরব ব…
  • ১৮ জুন ২০২৬
রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি
  • ১৮ জুন ২০২৬
কাতার বিশ্বকাপের ‘প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
  • ১৮ জুন ২০২৬
চোখের পানি মুছতে না মুছতেই সুখবর, মাকে পাশে পাচ্ছেন ভোজিনহা
  • ১৮ জুন ২০২৬
বেলিংহ্যামের দারুণ গোলে আবারও এগিয়ে ইংল্যান্ড
  • ১৮ জুন ২০২৬
প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতা
  • ১৮ জুন ২০২৬