চবিতে সেকেন্ড টাইম থাকছে না

১৮ মে ২০২২, ০৭:২৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির সভা শেষ হয়েছে। বুধবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভা শেষ হয়। সভায় চলতি বিশ্ববিদ্যালয়টির চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত রয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, কোর কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখা হবে কিনা এ বিষয়ে অলোচনা হয়েছে। সেকেন্ড টাইম সুযোগ রাখার পক্ষে চবি উপাচার্য কোর কমিটির সদস্যদের অনুরোধ করেন। তবে কোর কমিটির অন্য সদস্যরা ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পূর্বের সিদ্ধান্তই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ সন্ধ্যা ৭টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সভা শেষ হয়েছে। সভায় সেকেন্ড টাইম সুযোগ না রাখার পূর্বের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি জুনে

এর আগে গতকাল মঙ্গলবার চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তীতে আজ বুধবার নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়।

তথ্যমতে, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি, ডি ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬
বজ্রপাতে তিন যুবকের মৃত্যু 
  • ১৮ জুন ২০২৬
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা
  • ১৮ জুন ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে…
  • ১৮ জুন ২০২৬