ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইসলাম

১৮ জুন ২০২৬, ০১:১৬ PM
 এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইসলাম

এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইসলাম © সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শাহ আজিজুর রহমানকে আহ্বায়ক ও মো. রাশেদ ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে নীলফামারী জেলা এনসিপির আহ্বায়ক মো. আব্দুল মজিদ ও সদস্য সচিব ডা. মো. কামরুল ইসলাম (দর্পণ) এর স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে (ডিপ্লোমা চিকিৎসক) মো. আজিবর রহমান লেবুকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে (সাবেক সেনা কর্মকর্তা) মো. সোহরাব হোসেনকে।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোশাররফ হোসেন মিন্টু, মো. হেলাল উদ্দিন, মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল জব্বার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জিয়ারুল ইসলাম জিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুজ্জামান রফিক। কোষাধ্যক্ষ হিসেবে মো. ওবায়দুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ প্রিন্স এবং প্রচার সম্পাদক হিসেবে শ্রী সন্তোষ কুমার রায় দায়িত্ব পেয়েছেন।

এছাড়া শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় পদে পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা বিষয়ক সম্পাদক (বিএসসি শিক্ষক) দিলীপ কুমার, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামিম ইসলাম এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক (ডিপ্লোমা চিকিৎসক) মো. রাসেল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

 কমিটিতে জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন আহত যোদ্ধা মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক (অব. শিক্ষিকা) দিল আফরোজ শায়লা পারভিন, সহ–মহিলা বিষয়ক সম্পাদক মোছা. স্বপ্না আক্তার, সীমান্ত অধিবাসী কল্যাণ ও সার্বভৌম বিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফয়েজুর রহমান ফয়েজ দায়িত্ব পেয়েছেন।

সদস্যগনরা হলেন, মো. লিখন ইসলাম, মো. ফারুক ইসলাম, মো. সামসুল ইসলাম, মো. বেলাল খান, মো. মোতাহারুল হান্নান বাবুল, ডা. মো. নুরুজ্জামান, মো. আলমগীর হোসেন, মো. আশরাফুল আলম, মো. আব্দুল আজিজ, মো. রাজ্জাকুল ইসলাম, মো. সবুজ ইসলাম ও মো. আতাউর রহমান সহ সদস্য পদে দায়িত্ব পেয়েছেন।

অনুমোদিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি এবং দুই মাসের মধ্যে সব ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘোষণার তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।

জেলা এনসিপি নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে ডিমলা উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত হবে।

ট্যাগ: এনসিপি
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9