নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা, ভাংচুর—আহত চার নেতা

০৩ জুন ২০২৬, ০২:১৪ PM
বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে © সংগৃহীত

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়ি বহরে থাকা নাসীরুদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনসিপির নেতাকর্মীরা জানান, বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ‘চোরাগোপ্তা’ হামলা করা হয়েছে। আজ বুধবার (৩ মে) বেলা সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। 

আরও পড়ুন: শিক্ষকদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে

হামলার সময় গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন। আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশ-ইনের প্রতিবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত সফরে যান। এ সফরেই বেনাপোলে হামলার শিকার হন নেতাকর্মীরা।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬