রাশেদ খাঁনকে নিয়ে পাটোয়ারী

বিক্রিত মালের আলাপ কি আর বলব?

২৭ মে ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৬:০৪ PM
নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী © সংগৃহীত

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনার পর থেকে তাকে নিয়ে বিএনপি নেতা মুহম্মদ রাশেদ খাঁনের একের পর এক অভিযোগ যেন শেষই হচ্ছিল না। এবার তাতে যোগ দিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী নিজেই।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বলেন, ‘রাশেদ খান তো একটা পার্টির সেক্রেটারি থেকেই অন্য দলের হয়ে ইলেকশন করেছে। সে অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। বিক্রিত মালের আলাপ কি আর বলব?’ এ সময় তিনি রাশেদ খানের রাজনৈতিক অবস্থান ও দল পরিবর্তনের বিষয়টি নিয়ে সমালোচনা করেন।

এদিকে আজ ২৭ মে নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক জোকার ও দেশের রাজনীতির জন্য কলঙ্ক। তিনি প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। তাই তিনি দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে। ঝিনাইদহে নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত বলেও দাবি করেন রাশেদ।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬