ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা

১৮ জুন ২০২৬, ১২:৪৮ PM
ইন্টারপোল

ইন্টারপোল © সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়ার পর আন্তর্জাতিক অপরাধী পুলিশ সংস্থা বা ইন্টারপোল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের ওয়ান্টেড তালিকায় বর্তমানে ৬০ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া বিশ্বজুড়ে এই তালিকায় রয়েছে মোট ৬,৪৪৪ জন ওয়ান্টেড অপরাধীর নাম।

খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারপোলে রেড নোটিশভুক্ত আসামির সংখ্যা আসলে আরও অনেক বেশি। সংস্থাটি সব রেড নোটিশভুক্ত আসামির নাম তাদের পাবলিক ওয়ান্টেড তালিকায় প্রকাশ করে না। তবে তারা যে রেড নোটিশ জারি করে, তা সংস্থার সদস্যভুক্ত প্রায় সব দেশের নিরাপত্তা সংস্থার নেটওয়ার্কে পৌঁছে যায়। ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সাবেক আইজিপি বেনজীরের নামে রেড নোটিশ জারি হলেও ওয়েবসাইটটি তা ওয়ান্টেড তালিকায় প্রকাশ করেনি। সংশ্লিষ্ট সূত্র বলছে, আসামিরা যাতে আগেভাগে সতর্ক হয়ে গা-ঢাকা দিতে না পারে, সেজন্য কর্তৃপক্ষ সবার নাম প্রকাশ্যে আনে না।

বর্তমানে তালিকায় থাকা যে ৬০ জন বাংলাদেশির নাম প্রকাশ করা হয়েছে, তাদের বিরুদ্ধে দেশে-বিদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম।

বিদেশি রাষ্ট্রগুলো যেসব বাংলাদেশিকে খুঁজছে
বিদেশি বিভিন্ন রাষ্ট্র যেসব বাংলাদেশির সন্ধান চেয়েছে, তাদের মধ্যে একটি হত্যা মামলায় চাঁদপুর সদরের রাজু ঢালীকে খুঁজছে সিঙ্গাপুর। আরেকটি হত্যা মামলায় ঢাকার মো. মিলনকে এবং হত্যা চেষ্টার মামলায় লিটন ব্যাপারীকে খুঁজছে দক্ষিণ আফ্রিকার দেশ ইসওয়াতানি। খুনের অভিযোগে নোয়াখালীর মিজান মিয়াকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা। ইউরোপের দেশ বেলজিয়াম খুনের অভিযোগে খুঁজছে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে। চোরাচালানির অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফাকে এবং খুনের অভিযোগে ফেনীর আলা উদ্দিনকে খুঁজছে মালয়েশিয়া। অর্থ তছরুপের অভিযোগে হানিফকে খুঁজছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। অন্যদিকে, যৌন নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলামকে এবং অস্ত্র মামলায় ফজলুল আমীন জাভেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র।

পার্শ্ববর্তী দেশ ভারত মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলীম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভূঁইয়া ও চাঁপাইনবাবগঞ্জের শফিকুল ইসলামকে খুঁজছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলার আসামি আলহাজ মো. শফীকুল ইসলামকেও খুঁজছে ভারত।

বাংলাদেশ সরকার যেসব অপরাধীকে খুঁজছে
বাংলাদেশ সরকার অপরাধ করে বিদেশে পালিয়ে থাকা যেসব আসামিকে খুঁজছে, তাদের মধ্যে হত্যা মামলার আসামিরা হলেন— বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দীন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহাম্মেদ মজনু, কুমিল্লার খন্দকার আব্দুর রশীদ ও রাশেদ চৌধুরী, ঢাকার নুর চৌধুরী, নবী হোসাইন, জিসান আহমেদ, তৌফিক আলম, প্রকাশ কুমার, জাফর আহমেদ, সালাউদ্দিন মিন্টু ও নাজমুল আনসার, শরীফুল হক ডালিম, খুলনার শরীফুল হোসাইন, চট্টগ্রামের আমিনুর রসুল, নেত্রকোনার আব্দুল জাব্বার, বরিশালের গোলাম ফারুক অভি, মুন্সীগঞ্জের রফিকুল ইসলাম, খুলনার হারুন শেখ, নরসিংদীর মোসলেম উদ্দিন খান এবং গাইবান্ধার চন্দন কুমার রায়। এছাড়া হত্যা মামলায় অভিযুক্ত জাহিদ হোসেন খোকন, সৈয়দ মো. হাছান আলী, আবুল কালাম আজাদ ও সৈয়দ মো. হোসেনকেও খুঁজছে বাংলাদেশ সরকার।

চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী চক্রের খপ্পরে ফেলা, প্রতারণা করা, আটকে রাখা এবং মুক্তিপণ দাবি করে হত্যা করার অভিযোগে বাংলাদেশ খুঁজছে কিশোরগঞ্জের জাফর ইকবাল, স্বপন, মিন্টু মিয়া ও তানজীরুল এবং মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে। পর্নোগ্রাফির অভিযোগে টাঙ্গাইলের ওয়াসিম, অস্ত্র মামলায় গিয়াস উদ্দিন, নির্যাতনের মামলায় চট্টগ্রামের অশোক কুমার দাশ, এবং জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহ শফিক ও আताউুর রহমানকে খুঁজছে বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের বর্তমান সদস্য বিশ্বের ১৯৬টি দেশ। আন্তর্জাতিক এই সংস্থাটি পুরো বিশ্বকে নিরাপদ রাখতে পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি শক্তিশালী নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে কাজ করে।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9