ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড শুরু

১৬ মে ২০২২, ১১:৩৫ AM
ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড শুরু হচ্ছে

ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড শুরু হচ্ছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আজ সোমবার থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছি শিক্ষার্থীরা। ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এ পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রবেশপত্র শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন প্রতি ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় দুই লাখ ৯০ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। অনলাইনের মাধ্যমে এ আবেদন নেওয়া হয়েছে। এবার আবেদন ফি ছিল ১ হাজার টাকা।

এবার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জুন থেকে।

আরো পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়েও হতে পারে ভর্তি পরীক্ষা, দুই বিকল্প

দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে ভর্তি পরীক্ষা পাঁচটি তথা ক, খ, গ, ঘ ও চ ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

এ ছাড়া ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞানের ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞানের ‘ঘ’ ইউনিট ও ১৭ জুন চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা হবে। তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩০ মিনিট হবে।

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ৪
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চাকরি হারাচ্ছেন বাংলাদেশের ব্যাটিং কোচ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি মৃত্যুর পর একটি সংখ্যা বাড়ে না, একটি পরিবার ভেঙে যায়
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বিষয়ে তদবির ‘অসদাচরণ’ গণ্য হবে, কঠোর নির্দেশন…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আনাসকে আটকের কথা অস্বীকার করল পুলিশ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬