মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

১৩ মে ২০২২, ০৩:২২ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নিতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছে অধিদপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে মেডিকেল শিক্ষায় যে ঘাটতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতেই ডিসেম্বরে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা পরবর্তী শিখন ঘাটতি পূরণ করতে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত না। এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: বুয়েট ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা (তালিকা)

এর আগে গত ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ ছিলো।

দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। এ পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। গত ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

বিশ্বকাপে খেলা তারকার বিরুদ্ধে ছিল ফিক্সিংয়ের অভিযোগ, হয়ে…
  • ১৮ জুন ২০২৬
ঘুম থেকে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ১৮ জুন ২০২৬
দেশে সোনার দামে আবারও বড় লাফ, এবার ভরি কত?
  • ১৮ জুন ২০২৬
ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস’ ২০২৬-…
  • ১৮ জুন ২০২৬
হাসনাত-সাদিক কায়েমদের প্রোগ্রাম অক্সফোর্ড ইউনিয়নেরই ছিল, নি…
  • ১৮ জুন ২০২৬
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প…
  • ১৮ জুন ২০২৬