বুয়েট ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারবেন যারা (তালিকা)

১৩ মে ২০২২, ১০:২৬ AM
বুয়েট ভর্তি পরীক্ষা

বুয়েট ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) রাতে বুয়েটের ভর্তির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৭ হাজার ৩৩ জনকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৪ জুন দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং এরপর মূল ভর্তি পরীক্ষা ১৮ জুন অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়াদের মধ্যে প্রথম শিফটে রয়েছে ৮ হাজার ৫১৭ জন এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৬ জন শিক্ষার্থী।

এর আগে গত ১৬ এপ্রিল অনলাইনের মাধ্যমে প্রাথমিক ভর্তির আবেদনপত্র পূরণ ও সাবমিট শুরু হয়ে চলে ২৫ এপ্রিল পর্যন্ত। এরপর মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হয় ২৬ এপ্রিল বিকাল ৩টায়। 

ভর্তির বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ ছিল ১৪ মে। তবে এর দুইদিন আগে এই তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, আগামী ৪ জুন প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিফট-১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং শিফট-২ ‘ক’ ও ‘খ’ গ্রুট বিকেল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা হবে।

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী  ১১ জুন শনিবার। আর মূল মূল ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ জুন।

শিফট-১ এর যোগ্যপ্রার্থীদের তালিকা দেখুন 

শিফট-২ এর যোগ্যপ্রার্থীদের তালিকা দেখুন

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬