যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

২৪ আগস্ট ২০২৬, ০২:৩৫ PM
একাদশ শ্রেণিতে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তি © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে অনুমোদন বা স্বীকৃতিবিহীন কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না হওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের অননুমোদিত ক্যাম্পাস বা শাখা এবং অননুমোদিত বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

নীতিমালায় বলা হয়েছে, ‘স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এরূপ কলেজ/সমমানের প্রতিষ্ঠান কোন অবস্থাতেই ছাত্র/ছাত্রী ভর্তি করাতে পারবে না। পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত ক্যাম্পাস/শাখায় এবং অননুমোদিত কোন বিষয়ে ছাত্র/ছাত্রী ভর্তি করা যাবে না।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের অনুমোদন, স্বীকৃতি, ক্যাম্পাস ও পঠিত বিষয়গুলোর বৈধতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষ এআই ব্যবহারে সরকারি কাজে গতি বাড়বে, কমবে ভোগান্তি: জনপ…
  • ২৪ আগস্ট ২০২৬
স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট
  • ২৪ আগস্ট ২০২৬
নারী বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি পরিচালক
  • ২৪ আগস্ট ২০২৬
বাকৃবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান
  • ২৪ আগস্ট ২০২৬
নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে র‍্যাগিং, ১৩ জনকে জরিমানা-হল থ…
  • ২৪ আগস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্…
  • ২৪ আগস্ট ২০২৬