বিশ্বকাপে খেলা তারকার বিরুদ্ধে ছিল ফিক্সিংয়ের অভিযোগ, হয়েছিলেন গ্রেপ্তারও

১৮ জুন ২০২৬, ১২:১৭ PM
 এলিয়ে ওয়াহি

এলিয়ে ওয়াহি © টিডিসি ফটো

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে মাঠ মাতাচ্ছেন তারকা ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ফরাসি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল বলে জানিয়েছে ক্রীড়া বিষয়ক গণমাধ্যম 'দ্য অ্যাথলেটিক'।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে বর্তমানে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত চলছে। তিনি যখন ফ্রান্সের ক্লাব ওজিসি নিসে খেলতেন, তখন গত ১৭ মে লিগ ১-এর একটি ম্যাচে এফসি মেটজের বিপক্ষে মুখোমুখি হয়েছিল তার দল। অভিযোগ উঠেছে, সেই ম্যাচে তিনি ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছিলেন কি না, কর্তৃপক্ষ এখন সেটিই খতিয়ে দেখছে। লিগ দে ফুটবল প্রফেশনেল ওই ম্যাচের পর সন্দেহজনক বেটিং প্যাটার্নের বিষয়ে একটি সতর্ক সংকেত পায় এবং এরপরই তারা তদন্ত শুরু করে। মূলত নিস বনাম মেটজ ম্যাচে ওয়াহির পাওয়া হলুদ কার্ড ঘিরেই এই সন্দেহের দানা বাঁধে। ম্যাচের ৩৫তম মিনিটে মেটজের ডিফেন্ডার সাদিবু সানে’কে একটি দেরিতে ট্যাকল করার কারণে রেফারি ওয়াহিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন।

পরবর্তীতে বেশি হলুদ কার্ড জমা হওয়ার কারণে এএস সাঁ-এতিয়েনের বিপক্ষে প্লে-অফ ম্যাচে তিনি নিষিদ্ধ হন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে দ্বিতীয় লেগের ম্যাচে আবার মাঠে ফেরেন তিনি। সেই ম্যাচে দুর্দান্ত খেলে সাঁ-এতিয়েনের বিপক্ষে দুটি গোল করেন এবং নিসকে লিগ ১-এ তাদের অবস্থান ধরে রাখতে সাহায্য করে ম্যাচসেরা হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই গত ২৯ মে ফরাসি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মার্সেই পাবলিক প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র দ্য অ্যাথলেটিককে বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে ২৩ বছর বয়সী একজন ফুটবলার, যিনি ফ্রান্সের লিগ ১-এ খেলেন, তাকে ২৯ মে গ্রেপ্তার করা হয়েছিল। এটি মার্সেই পাবলিক প্রসিকিউটর অফিসের তদন্তের অংশ, যেখানে সংগঠিত প্রতারণা, সংগঠিত ক্রীড়া দুর্নীতি, অপরাধমূলক অর্থ গ্রহণ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেওয়া হয়েছে। তদন্ত এখনো চলমান। ওই ফুটবলার বিশ্বকাপে অংশগ্রহণকারী ফরাসি দলে নেই।’

কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করেনি এবং এই মামলার তদন্ত এখনও চলছে।

এই ফরোয়ার্ড চলতি বছরের শুরুতে ফ্রান্সের বয়সভিত্তিক দল ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের জাতীয় দল পরিবর্তন করেন এবং আইভরি কোস্টের হয়ে খেলা শুরু করেন। বিশ্বকাপেও তিনি ইতোমধ্যে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন।

যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে রবিবার ফিলাডেলফিয়ায় ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয়ের ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন। সেই ম্যাচে তিনি ৫৫ মিনিট খেলেন এবং দ্বিতীয় বাধে একটি দারুণ শট মারলেও তা ক্রসবারে লেগে ফিরে আসে। পরবর্তীতে কোচ তাকে মাঠ থেকে তুলে নিয়ে বদলি খেলোয়াড় নামান। আইভরি কোস্ট তাদের পরবর্তী ম্যাচ খেলবে শক্তিশালী জার্মানির বিপক্ষে, যা আগামী শনিবার টরন্টোতে অনুষ্ঠিত হবে।

এলিয়ে ওয়াহি তার ক্লাব ক্যারিয়ারে এ পর্যন্ত মন্টপেলিয়ের, লঁস, মার্সেই ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মতো ক্লাবে খেলেছেন এবং সর্বশেষ নিসে ধারে (লোন স্পেল) যোগ দেন। নিসের হয়ে তিনি ১৪টি লিগ ১ ম্যাচে অংশ নিয়ে ৫টি গোল করেছেন।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9