যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট

১৮ জুন ২০২৬, ১১:১৯ AM
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা © টিডিসি সম্পাদিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন দুই দেশের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৭ জুন) তারা নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। যুদ্ধ বন্ধের এই উদ্যোগকে কেন্দ্র করে প্রকাশিত ১৪ দফা সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং বড় আকারের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানি কর্মকর্তারা চুক্তির প্রতিশ্রুতি মানতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযান শুরু করবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে তিনি বলেন, “তারা যদি চুক্তি লঙ্ঘন করে আমরা ওদের ওপর বোমা মেরে সব ধ্বংস করে দেবো। আমি চাই তারা চুক্তির প্রতি সম্মান দেখাক।” তবে তিনি ইরানিদের “স্মার্ট মানুষ” বলেও মন্তব্য করেন এবং আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার আশা প্রকাশ করেন।

এই অন্তর্বর্তী চুক্তি শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই চুক্তির পূর্ণাঙ্গ দলিল প্রকাশ করেনি।

প্রকাশিত ১৪ দফা অনুযায়ী, প্রথম দফায় বলা হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করবে এবং ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা শক্তি প্রয়োগ করবে না। পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার বিষয়টি এতে অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিতীয় দফায় দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করেছে। তৃতীয় দফায় সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনার কথা বলা হয়েছে, যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে।

চতুর্থ দফায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণভাবে তুলে নেবে। একই সময়ে চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে মার্কিন বাহিনী ইরানের নিকটবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: কার্যকর ১ জুলাই হলেও পে স্কেলের বেতন পেতে সময় লাগতে পারে আরও তিন মাস

পঞ্চম দফা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবে এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা করবে।

ষষ্ঠ দফায় যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে, যার বাস্তবায়ন কাঠামো ৬০ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

সপ্তম দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আইএইএ-এর সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের কথা বলা হয়েছে।

অষ্টম দফায় ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে নিষ্পত্তি হবে তা দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হবে এবং আইএইএ-এর তত্ত্বাবধানে তা বাস্তবায়ন হতে পারে।

নবম দফায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় থাকবে; ইরান নতুন কোনো পারমাণবিক পদক্ষেপ নেবে না এবং যুক্তরাষ্ট্রও নতুন নিষেধাজ্ঞা বা অতিরিক্ত সেনা মোতায়েন করবে না।

দশম দফায় ইরানের তেল ও পেট্রোলিয়াম রপ্তানির জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিক ছাড়পত্র দেবে। একাদশ দফায় ইরানের জব্দকৃত অর্থ ও সম্পদ ব্যবহারের সুযোগ সম্পূর্ণভাবে উন্মুক্ত করার কথা বলা হয়েছে।

দ্বাদশ দফায় সমঝোতা বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি নির্বাহী ব্যবস্থা গঠনের কথা রয়েছে। ত্রয়োদশ দফায় নির্দিষ্ট কিছু শর্ত বাস্তবায়নের পর বাকি বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনার কথা বলা হয়েছে।

চতুর্দশ ও শেষ দফায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।

চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের নৌ-অবরোধ তুলে নেবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি আবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে। একই সঙ্গে ইরান বড় ধরনের অর্থনৈতিক সুবিধা, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ ফেরত পাওয়ার সুযোগ পাবে।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9