আমর্ড ফোর্সেস মেডিকেলের ভর্তির ফল প্রকাশ

১৮ এপ্রিল ২০২২, ০২:২৭ PM
আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ

আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ © সংগৃহীত

আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে এই ফল প্রকাশ করা হয়।

এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার ভিত্তিতে এএমসি ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ে আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজের ঢাকা সেনানিবাস শাখায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

উত্তীর্ণদের মধ্যে ছেলে রয়েছেন ৬০ জন আর মেয়ে রয়েছেন ২০ জন। ছেলেদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে। আর মেয়েদের একটি গ্রুপে ভাগ করা হয়েছে। সবাইকে ২১ এপ্রিল সকাল ৯টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলেছে কর্তৃপক্ষ।

এদিকে এএফএমসি ক্যাডেটধারী ১০৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের ২৪ এপ্রিল সকাল ৯টায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ক্ষমা চেয়েছেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি

ফল প্রকাশ করে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিতে আসা প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতী কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের সন্তানদের ইউনিট অধিনায়ক/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর প্রতিসাক্ষরকৃত সনদপত্র দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর আর কেউ ভর্তি হতে পারবেন না। ফলাফল মেডিকেল কলেজের ওয়েবসাইটে (https://afmc.edu.bd/)  ও (http://afmc.teletalk.com.bd/) দেখা যাবে।

নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬