ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়বে ১২১ জন

১৪ এপ্রিল ২০২২, ০২:৪৬ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২২ এপিল ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ৬৫ হাজার ৯০৭ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব। তিনি বলেন, এ বছর ডেন্টালে অনেক শিক্ষার্থী আবেদন করেছেন। প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

আরও পড়ুন: ভ্যানে গাছের চারা বিক্রি করা তাজগীর সুযোগ পেলেন মেডিকেলে

এর আগে গত ২০ মার্চ ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হবে হয়। গত ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।

কোন কলেজে কত আসন
ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৬০টি, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, ময়মনসিং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এবং রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।

যোগ্যতা সংশোধন করে গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষামন্ত্র…
  • ১০ মে ২০২৬
পাকিস্তানের ইনিংসে ধস, লিড বাংলাদেশের
  • ১০ মে ২০২৬
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক
  • ১০ মে ২০২৬
রাতেই ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আ…
  • ১০ মে ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণায় ডিজিটাল সহযোগিতা বাড়াতে ঢাবি-বিডিরেন চ…
  • ১০ মে ২০২৬
হামে মৃত শিশুদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইক…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9