ঢাবি ভর্তিতে আবেদনের যোগ্যতা কমছে

০৬ এপ্রিল ২০২২, ০২:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণিতে ভর্তিতে আবেদনের যোগ্যতা কমানো হচ্ছে। আজ বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার জেনারেল এডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে।

এই বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৮ থাকতে হবে। গতবছর সেটি ৮ দশমিক ৫ ছিলো। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকার সিদ্ধান্ত আগের নিয়মেই বহাল থাকবে।

মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। গতবছর ছিলো জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫।

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৭ খাকতে হতো। এবার সেটি কমিয়ে ৬ দশমিক ৫ করা হয়েছে।

এদিকে সভায় আগামী ৩ জুন ভর্তি পরীক্ষা শুরু করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬
প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা গড়তে শেকৃবিতে হিট প্রকল্পের প্রথ…
  • ২২ জুন ২০২৬