জাবিতে স্মারকলিপি

অনিয়মিত-মানোন্নয়নের শিক্ষার্থীরাও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চায়

২৮ মার্চ ২০২২, ০৮:২৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের সুযোগ চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশকৃত অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এটি দেওয়া হয়।

২০২০ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ এবং ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক শর্ত শিথিলের দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দ্বিতীয়বার মূল্যায়নে সবচেয়ে বড় সুযোগ প্রদান করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা ২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও অনেকেই অসুস্থতা, পারিবারিক, অর্থনৈতিকসহ নানা প্রতিকূলতার জন্য অনিয়মিত হয়ে এবং মানোন্নয়ন পরিক্ষা দিয়ে ২০২০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। যারা অনিয়মিত তারা জাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষেই প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় এবং যারা মানোন্নয়ন তারা ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা না থাকায় ফলস্বরূপ ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এমনকি ২০২০-২১ শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক শর্ত বৃদ্ধি করায়ও অনেকেই নিজেদের পছন্দের ইউনিটে প্রথমবার আবেদন করতে ব্যর্থ হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, “তাই বলে কি আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের অধিকার রাখিনা? কিন্তু পূর্ববর্তী বছরগুলোর সার্কুলার অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও আমরা সে সুযোগটি থেকে বঞ্চিত হবো। ইতিমধ্যে এবছর শিক্ষার্থীদের মেডিকেল-ডেন্টাল ও আর্মড ফোর্স মেডিকেলের ভর্তি পরীক্ষায় মাধ্যমিকে তিন শিক্ষাবর্ষ বিবেচনা করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও ঢাবি, রাবি, বিইউপিসহ অনেক বিশ্ববিদ্যালয়ই ভর্তি পরীক্ষায় অনেক বছর ধরে মাধ্যমিকে তিন-চার শিক্ষাবর্ষ বিবেচনা করে পরীক্ষার সুযোগ প্রদান করে আসছে।”

এরই প্রেক্ষিতে সম্মানিত উপাচার্যেরর নিকট আমাদের সুনির্দিষ্ট দুই দলূ দাবি পেশ করা হলো-

১) ভর্তি পরিক্ষায় মাধ্যমিকে নূন্যতম তিন শিক্ষাবর্ষ বিবেচনা করে ২০১৭ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃত শিক্ষার্থীদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রদান করা হোক।

২) শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০২০ শিক্ষাবর্ষের বিষয়ভিত্তিক শর্ত শিথিল করে ২০১৯ শিক্ষাবর্ষের সার্কুলারের বিষয়ভিত্তিক শর্তানুযায়ী পূর্বের শর্ত বহাল রাখা হোক।

স্মারকলিপিতে ভর্তিচ্ছুরা জানান, তাদের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছে যারা এখনো কোনো বিশ্ববিদ্যালয়েই ভর্তি হতে পারেননি। যেখানে উচ্চশিক্ষা নেওয়ার কথা সেখানে অনেকেই লেখাপড়া ছেড়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছে। পাশাপাশি তাদের মতো এমন অনেক শিক্ষার্থীর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলেও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমাদের মতো এমন কিছু শিক্ষার্থীর সমর্থন জানিয়ে তারা এই স্মারকলিপির সাথে তাদের গণস্বাক্ষরও পেশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬